প্রিন্ট এর তারিখঃ Mar 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 11, 2026 ইং
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

নওগাঁ জেলার পোরশা উপজেলায় ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৬ এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
দেবাশিষ কুমার দাস
জেলা প্রতিনিধি,নওগাঁ
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, পল্লী উন্নয়ন কর্মকর্তা, পল্লী জীবিকায়ন কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ হামিম এবং নিতপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রিয়াজুদ্দিন মন্ডল। পোরশা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং প্রতিষ্ঠান প্রধান গণ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন পোরশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী পোরশা উপজেলার আমির মাওলানা মোঃ সাগর আলী এবং সেক্রেটারি মোঃ শরিফুল ইসলাম।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও ফায়ার সার্ভিসের সদস্যগণ উপস্থিত ছিলেন। সভায় ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় পালনের জন্য বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি 24